| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অস্ট্রেলিয়াতে ক্লোজ-ডোর ম্যাচও খেলবে বাংলাদেশ: বাফুফে সভাপতি

  • প্রকাশের সময় : 23-11-2025 | 08:42 PM
অস্ট্রেলিয়াতে ক্লোজ-ডোর ম্যাচও খেলবে বাংলাদেশ: বাফুফে সভাপতি
ad728


নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার আসরে খেলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ঋতুপর্ণা-রুপনারা। সিডনিতে খেলার আগে সেখানে ‘ক্লোজ-ডোর’ ম্যাচ খেলার ইঙ্গিত দিলেন বাফুফে সভাপতি তাবিথ আ্‌উয়াল।

আগামী বছর অস্ট্রেলিয়া যাওয়ার আগে আরও কিছু পরিকল্পনার কথা জানান তাবিথ আউয়াল। রবিবার (২৩ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে তিনি বলেন, ‘মিশন অস্ট্রেলিয়ার আসল প্রস্তুতি ভিত্তি করবে আমাদের ম্যাচ খেলার ওপর। জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, ততই আমরা এশিয়ান স্টেজে উপকৃত হবো। তাই আমরা যাওয়ার আগে আরও কিছু ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।

এর মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেন ঋতুপর্ণা চাকমারা। যদিও দুই ম্যাচেই সেখানে হার দেখেছিল বাটলারের দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বরর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর দুই অতিথি দল একে অন্যের মুখোমুখি হবে। খেলাগুলো হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে কিছু প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টার কথা বললেন তাবিথ, ‘অস্ট্রেলিয়াতে আগে যাওয়ার চেষ্টা করবো। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এটা কাজে দেবে এবং কিছু ক্লোজ-ডোর ম্যাচ খেলার চেষ্টা করবো। ইতোমধ্যে সে ধরনের যোগাযোগ আমরা রাখা শুরু করেছি।’

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি আসার পর ঋতুপর্ণারা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা। বাফুফে সভাপতি বলেছেন,মেয়েরা যেন খেলার মধ্যে থাকতে পারে… কেননা সব সময় কেবল প্রাকটিসের মধ্যে থাকলে… ওভার ট্রেনিং বলে একটা কথা আছে। একটু মানসিকভাবে সুস্থ রাখতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে আমরা চাচ্ছি যেন আমাদের নারী লিগটাও চালু হয়ে যায় এবং বিভিন্ন দলের বিপক্ষে খেলা যায়।



অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300