| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  • প্রকাশের সময় : 24-12-2025 | 01:03 AM
প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
ad728

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্ন্তবর্তী সরকার তাকে প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 মন্ত্রণালয় সূত্র জানায়, এরই মধ্যে বিচারপতি জুবায়ের প্রধান বিচারপতির দায়িত্বে সম্মতি দিয়েছেন। চলতি সম্পহেই আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর ) রাতে এ বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে। কাউকে চুড়ান্ত করা হয়েছে কিনা এখন পর্যন্ত এ বিষয়ে আমার ধারণা নেই। এ বিষয়ে কোন গেজেট ও প্রকাশ হয়নি।  বর্তমান  প্রধান বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার (২৭ ডিসেম্বর ) অবসরে যাবেন, তার পরে গেজেটে প্রকাশ হলে আগামী রবিবার ( ২৮ ডিসেম্বর) নতুন বিচারপতি শপথ নেওয়ার কথা রয়েছে।

সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার (২৭ ডিসেম্বর ) তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। 

ড. সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তার অবসরকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপপতিকে সংবর্ধনা দেওয়া হয়। 



জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

ad300