| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফুটপাত দখলমুক্ত করা জরুরি: শেখ রবিউল আলম

  • প্রকাশের সময় : 28-02-2026 | 05:17 PM
ফুটপাত দখলমুক্ত করা জরুরি: শেখ রবিউল আলম
ad728
রাজধানীর নিউমার্কেট এলাকায় যানজট নিরসন ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সরকারের তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এক নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে তিনি জানান, ঈদের পর শপিং কমপ্লেক্সগুলোর সামনের সব অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা দূর করে শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা হবে। কোনো অবস্থাতেই ফুটপাত বা ফুটওভার ব্রিজের নিচে অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।

রাজধানীর অতি ব্যস্ততম এলাকা নিউমার্কেটে সাধারণ মানুষের চলাচল ও যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্মিত একটি নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নিউমার্কেট এলাকাটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং এখানে প্রায় ৩১টি বড় মার্কেট অবস্থিত। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে, তাই পথচারীদের নিরাপত্তা ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এই ফুটওভার ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি স্পষ্ট করে বলেন, এই ব্রিজের নিচে বা আশপাশে কোনো ধরনের অস্থায়ী দোকান বা হকার বসতে দেওয়া হবে না। কোনো সুপারিশ বা রেফারেন্স এখানে কাজ করবে না।

শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন যে, ফুটপাত দখল হয়ে থাকায় মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং কৃত্রিম যানজটের সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও টেকসই পন্থা অবলম্বনের পরিকল্পনা করছে সরকার। ঈদের ছুটির পরেই এই এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যবসা ও যান চলাচলকে সময়োপযোগী এবং সুশৃঙ্খল করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।