| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বিমানের টয়লেট প্যানেলে ১৮ কেজি সোনা: উদ্ধার ১৫৩ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই সোনার মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেন।

  • প্রকাশের সময় : 29-03-2026 | 08:31 PM
বিমানের টয়লেট প্যানেলে ১৮ কেজি সোনা: উদ্ধার ১৫৩ বার
ad728
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই সোনার মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। 

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা দুবাই থেকে আসা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নিবিড় নজরদারিতে রাখেন। পরবর্তীতে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ ইতোমধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট কর্মীদের তালিকা যাচাই করা হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই বিশাল স্বর্ণ চালানের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।




গুলি হাদির ডানে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ড

গুলি হাদির ডানে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ড

ad300