| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন

  • প্রকাশের সময় : 27-11-2025 | 03:43 AM
ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন
ad728

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই পুলিশ বক্সের ভিতরে আহত অবস্থায়  যুবকটি অনেকক্ষণ পড়েছিলেন বলে দাবি স্বজনদের। বুধবার (২৬ নভেম্বর) বেলা ৩টার দিকে নগরের পাটগুদাম বীজ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
তার হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়, অতিরিক্ত রক্তক্ষণে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


রিয়াদের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।
আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের ধরে বিচার করার দাবি জানাই।

ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শনের পর কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।



নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়:

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়:

ad300