| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যারা পত্রিকা অফিসে হামলা করেছে,তারা গণবিরোধী শক্তি: ড.কামাল হোসেন

  • প্রকাশের সময় : 21-12-2025 | 08:22 PM
যারা পত্রিকা অফিসে হামলা করেছে,তারা গণবিরোধী শক্তি: ড.কামাল হোসেন মলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে ড. কামাল হোনেসহ অন্যরা
ad728



নিজস্ব প্রতিবেদক: যারা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা করেছে, তারা গণবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

রাজধানীর কারওয়ান বাজারে হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো কার্যালয় রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে পরিদর্শনে এসে এ মন্তব্য করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর গত বৃহস্পতিবার রাতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়।

ড. কামাল হোসেন বলেন, যারা এ হামলা করেছে, তারা যে গণবিরোধী শক্তি, এটা বোঝাই যায়। কারণ, এই পত্রিকাগুলো জনগণের পক্ষে ভূমিকা রেখে আসছে। আর সরকার যেভাবে নীরব ভূমিকা রেখেছে, তা–ও নিন্দনীয়।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি। তিনি বলেন, গণবিরোধী এই শক্তির ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই গণবিরোধী শক্তিকে ঠেকাতে হবে।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে ন্যক্কারজনক। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে তৌহিদী জনতার নামে। এ হামলার ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। সারা জাতি আজ স্তম্ভিত। তিনি মনে করেন, গণতন্ত্রে উত্তরণের পথে তারা বারবার বাংলাদেশের ওপর আঘাত হানছে, অতীতেও হেনেছে। এখন আবার হামলা শুরু হয়েছে। যেকোনো অজুহাতে তারা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপর হামলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, তারা বলতে চান, বাংলাদেশের জনগণ কখনো এই অপশক্তিকে মেনে নেবে না। জনগণ প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে এই অপশক্তির বিনাশ ঘটাবে।

প্রথম আলো অতীতের মতো আবার জনগণের মুখপত্র হিসেবে মানুষের অধিকার আদায়ে কাজ করবে, জাতিকে আবার জাগ্রত করবে বলে আশা প্রকাশ করেন সুব্রত চৌধুরী।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ঘোষণা দিয়ে শাহবাগ থেকে এসে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা হলো। এ হামলাকে মুক্তচিন্তা ও স্বাধীন সংবাদপত্রের ওপর একটা বিরাট হুমকি বলে মনে করে গণফোরাম। তারা মনে করেন, সরকার এ ব্যাপারে প্রথম থেকেই নীরবতার পরিচয় দিয়েছে। এর নিন্দা জানায় গণফোরাম। দ্রুত এই দুষ্কৃতকারীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানান নেতারা।



দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ad300