| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাদি হত্যায় তদন্তের জন্য আইনজীবী নিয়োগ দিল সরকার

  • প্রকাশের সময় : 29-12-2025 | 08:35 PM
হাদি হত্যায় তদন্তের জন্য আইনজীবী নিয়োগ দিল সরকার
ad728
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার কাজে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এটর্নি জেনারেল সমমর্যাদায় একজন স্পেশাল প্রসিকিউটর এডভাইজর নিয়োগ দিয়েছে সরকার। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। গত ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার গুলিবিদ্ধ হওযার বিষয়ে ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৯। গত ১২ ডিসেম্বর মামলাটি রুজু করা হয়।

ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপির অধীনে এই মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটি দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায শরীফ ওসমান বিন হাদী হত্যাকান্ডের প্রেক্ষিতে পল্টন থানায রুজুকৃত মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তা/ তদন্ত সংশ্লিষ্টদের এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে বিচারকালে বিচার সংশ্লিষ্ট প্রসিকিউশন টিমকে প্রযোজনীয আইনি পরামর্শ প্রদানের জন্য আপনাকে (এহসানুল হক সমাজী) নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো। তার এ নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সমান। অর্থাৎ তিনি এটর্নি জেনারেলের সমান সুযোগ সুবিধা ভোগ করবেন।



সব নাগরিকের দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া:আলী রিয়াজ

সব নাগরিকের দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া:আলী রিয়াজ

ad300