| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জুলাই বিপ্লবের কোনো নির্দিষ্ট নেতা ছিল না: মামুনুল হক

  • প্রকাশের সময় : 24-01-2026 | 04:41 PM
জুলাই বিপ্লবের কোনো নির্দিষ্ট নেতা ছিল না: মামুনুল হক
ad728
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাইয়ের ঐতিহাসিক গণবিপ্লব কোনো একক নেতার নেতৃত্বে নয়, বরং ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুরে এক নির্বাচনী জনসভায় তিনি সতর্ক করে বলেন, এই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত শক্তিগুলো এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদীর পক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক জুলাই বিপ্লব ও বর্তমান রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, দেড় হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ হুমকির মুখে। পরাজিত শক্তিগুলো প্রকাশ্যে বিপ্লবের বিরোধিতা করার সাহস না পেলেও পর্দার আড়ালে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

রাজনীতিতে 'মুনাফিকি'র অবসান চেয়ে তিনি বলেন, কিছু মানুষ প্রকাশ্যে এক কথা বলে আর কানে কানে ভিন্ন কথা ছড়ায়। আমরা জাতীয় রাজনীতিতে এমন দ্বিমুখী আচরণ দেখতে চাই না। বিশেষ করে আসন্ন গণভোট নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের সমালোচনা করে তিনি সবাইকে সৎ ও স্পষ্টবাদী হওয়ার আহ্বান জানান।

মামুনুল হক আরও বলেন, বর্তমান জাতীয় ঐক্যের মূল ভিত্তি হলো দেশপ্রেম এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা। পিরোজপুরের এই জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




দারুণ চেষ্টা সত্ত্বেও, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে অ্যাথলেটি

দারুণ চেষ্টা সত্ত্বেও, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে অ্যাথলেটি

ad300