| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএনপির বিরুদ্ধে অপবাদ-অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

  • প্রকাশের সময় : 20-09-2025 | 09:03 PM
বিএনপির বিরুদ্ধে অপবাদ-অপপ্রচার চলছে: মির্জা ফখরুল
ad728
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব জানান, গত ৪৭ বছর ধরে যা কিছু ভালো সব করেছে বিএনপি। তিনি বলেন, আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই করে, সংগ্রাম করে এখানে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, এটা আমাদের গর্ব।

এ সময় ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলে। সেদিন যাদের জন্ম হয়েছে তারাও বলে। একাত্তরে যাদের ভিন্ন অবস্থান ছিল তারাও বলে। তবে তাদের মনে রাখা দরকার, এই দল হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।

সম্মেলন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন।’ 

এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নামে স্লোগান তুললে মহাসচিব থামিয়ে দেন। বলেন, আমাদের কোনো ভাই নেই। আমাদের নেতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান। 

বক্তব্য শেষে তিনি আরেকবার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো নেতার নামে স্লোগান হবে না। যে নেতার নামে স্লোগান হবে সেই নেতা মাইনাস হবে। 



দারুণ চেষ্টা সত্ত্বেও, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে অ্যাথলেটি

দারুণ চেষ্টা সত্ত্বেও, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে অ্যাথলেটি

ad300