| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: শফিকুল আলম

শেখ হাসিনা পুরো জাতিকেই অপমানিত করেছেন। হাসিনা ও আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

  • প্রকাশের সময় : 08-11-2025 | 08:31 PM
হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই  সিদ্ধান্ত নিতে হবে: শফিকুল আলম
ad728
শেখ হাসিনা পুরো জাতিকেই অপমানিত করেছেন।  হাসিনা ও আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

তিনি জানান, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই, বলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে প্রেসসচিব বলেন, মানুষ সুশাসন চায় কিন্তু তা একদিনে প্রতিষ্ঠা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। নির্বাচনের পরও সংলাপ হতে পারে। নেপালে এমন সংস্কার কার্যকর হতে নয় বছর লেগেছিল।

জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরাই সব শ্রেণি পেশার প্রতিনিধিত্ব করে। সনদেও সেই ভারসাম্য রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত পরিবর্তন আনছে, যা কর্মসংস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরবর্তী সরকারের অন্যতম বড় কাজ হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, মন্তব্য করেন শফিকুল আলম।



সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ad300