| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএনপির ভেতর ফ্যাসিস্ট হওয়ার খায়েশ রয়েছে: জামায়াতের নায়েবে আমির তাহের

  • প্রকাশের সময় : 03-11-2025 | 01:40 AM
বিএনপির ভেতর ফ্যাসিস্ট হওয়ার খায়েশ রয়েছে: জামায়াতের নায়েবে আমির তাহের
ad728

 
নিজস্ব প্রতিবেদক :  বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।  যে কারণে তারা সংস্কারের পথে বাধা দিচ্ছে এবং ফ্যাসিবাদ আকাশ থেকে পড়ে না বরং নিজ মাটি থেকে, শাসন থেকেই গজায়। আর গজায় তখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে বলে মন্তব্য করেন তিনি। 

রবিবার (২ নভেম্বর) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের এই নেতা সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে, গণতন্ত্রের জন্যে, সুশাসনের জন্যে, ডেভেলপমেন্টের জন্যে, ডেমোক্রেসির জন্যে এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপস মানি না।

বিএনপির কড়া সমালোচনা করে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা প্রথমে ৩১টি দল নিয়ে জামায়াতের সঙ্গে এক হয়ে সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ হলেও পরে সে পথ থেকে সরে গেছে। রিফর্মে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবে। কোনো ব্যক্তি একাধারে তার লাইফে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি? উনারা আবারো স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনার মধ্যে আছে।

তিনি বলেন, যারা আবার দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি বিগত ফ্যাসিবাদী সরকারের চেয়ে ভালো হবে না। পুরানো ফ্যাসিস্ট যদি আবার আসতে চায় আবার লড়াই করবো পরাজিত করবো ইনশাআল্লাহ।

ডা. তাহের প্রধান উপদেষ্টাকে জনগণের কল্যাণের স্বার্থে কারও চাপে মাথা নত না করার আহ্বান জানান। তিনি বলেন, কারো চাপে যদি আপনি হেলে পড়েন, মহাবিপদ। একদিক থেকে চাপ দিলে এদিকে যাবেন। আরেকদিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার আরেক দিকে যাবেন। আমরা জানি আপনি সাহসী, আপনি কোনো জায়গায় নতি স্বীকার করেন না, ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।




জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্

ad300