| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঋতুপর্ণাদের প্যাগোডা পরিদর্শন ও রাষ্ট্রদূতের অভ্যর্থনা

  • প্রকাশের সময় : 06-07-2025 | 11:04 PM
ঋতুপর্ণাদের প্যাগোডা পরিদর্শন ও রাষ্ট্রদূতের অভ্যর্থনা সংগৃহীত
ad728

বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত কিছুটা সময় ফ্রী ছিলেন ফুটবলাররা। এই সময়ে ইয়াঙ্গুনে প্যাগোডা ও বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসায় অভ্যর্থনা গ্রহণ করে বাংলাদেশ কন্টিনজেন্ট।


মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। ইয়াঙ্গুনে প্রাচীন ও প্রসিদ্ধ প্যাগোডা রয়েছে। মিয়ানমার সফরে আসা পর্যটকদের অনেকে প্যাগোডা পরিদর্শন করেন। বাংলাদেশ দল আজ প্যাগোডা দেখতে যায়। বাংলাদেশ দলে কয়েকজন ফুটবলার বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করেন।

প্যাগোডা পরিদর্শন শেষে বাংলাদেশ দল মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোঃ মনোয়ার হোসেনের বাসায় আতিথ্য গ্রহণ করে। গতকাল খেলার পরই আজ দুপুরে রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশ দলের সবাইকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানো হয়। পুরো কন্টিনজেন্ট বেশ আন্তরিকতার সঙ্গে এই আতিথ্য গ্রহণ করে।

মিয়ানমারে বাংলাদেশি প্রবাসী খুব স্বল্প সংখ্যক। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশের তিন ম্যাচেই প্রবাসীরা এসেছিলেন। তারা বাংলাদেশ দলকে এক দিন আথিতেয়তা দিতে চাইলেও খেলা ও অনুশীলনের ব্যস্ত সূচির জন্য সম্ভব হয়নি। বাংলাদেশ দল এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফিরছে এতেই প্রবাসীরা সন্তোষ প্রকাশ করছেন। 





অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

ad300