| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএনপি প্রার্থীদের পক্ষে সবাইকে কাজ করার আহ্বাণ: নজরুল ইসলাম খান

  • প্রকাশের সময় : 06-11-2025 | 12:06 AM
বিএনপি প্রার্থীদের পক্ষে সবাইকে কাজ করার আহ্বাণ: নজরুল ইসলাম খান
ad728

নিজস্ব প্রতিবেদক :  জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়া ব্যক্তিদের পক্ষে কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ‘শহীদ জিয়া শ্রমিক জাগরণ, উৎপাদন ও উন্নয়ন শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নজরুল ইসলাম খান। বুধবার (৫ নভেম্বর)  রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ সভা হয়। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

নজরুল ইসলাম খান বলেন, আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি দেশকে নতুন কিছু দেয়। নতুন ও যুগান্তকারী দীর্ঘ উন্নয়নের জন্য কাজ করে। সে জন্য আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৩১ দফা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণি–পেশার মানুষের কথা বলা আছে। শ্রমিকদের কথা, বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে।

নজরুল ইসলাম খান বলেন, আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যুগান্তকারী উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন। সেই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে হবে। শুধু ঢাকায় নয়, সারা দেশে সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান ক্ষুদ্র ও কুটির শিল্প, শিশুদের উন্নয়ন, কৃষি, শিল্প উৎপাদন বৃদ্ধিসহ সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন—কিছু মানুষের জন্য নয়। কিন্তু আজ দেশে অসম উন্নয়ন চলছে। কেউ কোটি টাকার মালিক হচ্ছেন, আবার কেউ দিন দিন দরিদ্র হচ্ছেন—এটাই শহীদ জিয়ার চাওয়া বাংলাদেশ নয়।

বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, শ্রমিকের মর্যাদা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, শ্রমের মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। যদি একজন শ্রমিক ঠিকমতো ঘুমাতে না পারে, ভালো খাবার না পায়, চিকিৎসা–সুবিধা না পায়, তাহলে সে কীভাবে উৎপাদনশীলভাবে কাজ করবে? একজন শ্রমিকের পেট খালি থাকলে তাঁর কাছ থেকে ভালো কাজ আশা করা অন্যায়।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। ষড়যন্ত্র ও ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টায় যাঁরা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন, তাঁরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না।

৭ নভেম্বরের চেতনা ঐক্যের চেতনা ছিল বলে উল্লেখ করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজও আমাদের সেই ঐক্য দরকার—সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, যাঁরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, গণতন্ত্রকে ভয় পান, তাঁরা সব সময় ষড়যন্ত্রের আশ্রয় নেন। আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ঐক্য গড়ে তুলতে পারব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে স্বাগত বক্তব্য দেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।






সর্বশেষ সংবাদ
‘রুমিনসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্

‘রুমিনসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্

ad300