সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।
শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে- ডা.জাহিদ
সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি। খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার জন্য ডা. জুবাইদা রহমান আজ বা আগামীকাল ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন।
- প্রকাশের সময় : 04-12-2025 | 11:43 PM
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার (৪ডিসেম্বর ) রাতের মধ্যেই অথবা আগামীকাল (শুক্রবার) সকাল নাগাদ লন্ডনে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসার জন্য একটি হাসপাতাল ইতোমধ্যে ঠিক করা হয়েছে।
তবে বিএনপি সূত্রে জানান হয়েছে, এর মধ্যেই তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকা আসছেন। বৃহষ্বপতিবার বিএনপির ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলা হয়, খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার জন্য ডা. জুবাইদা রহমান আগামীকাল ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিএনপি সূত্র জানায়, দেশে এসে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর জুবাইদা রহমান তার সঙ্গে লন্ডন যাবেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ১২ দিন হাসপাতালটিতে আছেন তিনি। এর মধ্যে ৮ দিনই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বুধবার রাতে জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য হাসপাতালের চতুর্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে এদিন বিকালেও ডায়ালাইসিস করা হয়েছে।
গত রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
এর আগে ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালটির সিসিইউতে আছেন।
সর্বশেষ সংবাদ