| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পুলিশকে কোনো গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে এবং পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পোশাক পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

  • প্রকাশের সময় : 28-03-2026 | 08:51 PM
পুলিশকে কোনো গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728
পুলিশ বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে এবং পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পোশাক পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

সারদায় ৭২ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের নীতি হলো আইনের চোখে সবাই সমান—তিনি রাজনৈতিক কর্মী হোন বা কৃষক। পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, কোনো বিশেষ দলের হাতিয়ার নয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নন, তাই তাদের ঐতিহ্যবাহী কোনো একটি পোশাকে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং আইজিপি আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এই ব্যাচের ৮০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে চারজনকে গত ২৫ মার্চ চাকরি থেকে অপসারণ করা হয়, যার ফলে অবশিষ্ট ৭৬ জনের মধ্যে ৭২ জন আজকের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।




উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্ব

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্ব

ad300