| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সচিবদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু

  • প্রকাশের সময় : 15-11-2025 | 08:59 PM
সচিবদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু
ad728
সচিবদের দায়িত্ব কমিয়ে আনা হবে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ,তিনি বলেন পলিসি মেকিং (নীতিনির্ধারণ) করা সচিবদের কাজ নয়। রাজনীতিবিদেরা পলিসি মেকিং করবেন এবং সচিব বা সরকারি কর্মকর্তাদের কাজ তা বাস্তবায়ন করা। তবে এ বাস্তবায়নের জন্য অফুরন্ত সময় দেওয়া হবে না। কাজ বাস্তবায়ন করতে বেঁধে দেওয়া হবে সময়সীমা। যারা তা করতে পারবেন না, তাদের সেখানে থাকার দরকার নেই।

শনিবার (১৫ নভেম্বর)ফরিদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

যেখানে যত নিয়ন্ত্রণ, সেখানেই তত দুর্নীতি মন্তব্য করে আমীর খসরু বলেন, ঘুষ দুর্নীতি কমিয়ে আনতে ও ব্যবসাকে সহজ করতে সনদ সংখ্যা কমানো, পরিবেশ সৃষ্টি করা ও ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করার কাজ করা হবে। ব্যাংকঋণের হার ১৫ ভাগ হলে ব্যবসায়ীর পক্ষে ব্যবসা করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির এই নেতা বলেন, আগামী দিনে আমাদের অর্থনীতি ও রাজনীতি এমনভাবে ঢেলে সাজাতে চাই, আমরা জনগণকে ক্ষমতায় দেখতে চাই। সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। তাহলে দেশ পিছিয়ে পড়বে।

বিগত সরকারের সময়ে দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চালু ছিল মন্তব্য করে আমীর খসরু বলেন, তাতে মুষ্টিমেয় কিছু লোক উপকৃত হয়েছে। অর্থনীতিতে গণতন্ত্র ছিল না, সবার জন্য সমান সুযোগ ছিল না। এ জন্য অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ অনুসন্ধান করে সংকটের গভীরে গিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে উন্নত করতে হবে, তা না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নতি হবে না। আগামী দিনে এমন বাংলাদেশ গড়ে তুলতে হলে চলমান গণতন্ত্রের পাশাপাশি চলমান অর্থনীতি থেকে বের হয়ে আসতে হবে। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক জনগণ পায়, সেদিকে নজর দিতে হবে।

এই মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্ব রাখার বিষয়ে আমীর খসরু বলেন, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারা বুঝতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ নেই। এ জন্য এই প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে। এর মাধ্যমে আমরা চাকরির ইন্টারভিউ দিচ্ছি আর আপনারা আমাদের চাকরি দেবেন, এ লক্ষ্যেই এই আয়োজন।

মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন। সভায় বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তাঁদের দল ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ব্যবসা করতে এখন যে ১৯টি সনদ লাগে এবং তা পেতে এক থেকে দেড় বছর সময় লাগে, তা কমিয়ে সরকারি অনুমোদন যাতে ১০ থেকে ১৫ দিনের মধ্যে পাওয়া যায়, সে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, বিএস জুট মিলের মালিক জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক রাশেদ আল মাহমুদ। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগ ব্যবসায়ী ফোরামের সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।