| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশর অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন।

  • প্রকাশের সময় : 23-09-2025 | 08:50 PM
ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
ad728
বাংলাদেশর অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ এরই মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

দুই পক্ষের বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবিত করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারসহ বিস্তৃত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। এর জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনুস বৈঠকে জানান, এক দশকেরও বেশি সময় ধরে সার্ক শীর্ষ সম্মেলন না হওয়ায় বাংলাদেশ সার্ক পুনরুজ্জীবিতকরণে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযোগ স্থাপন বাংলাদেশকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেবে, তাই বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারি।

এ সময় তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।



দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ad300