| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে- ফখরুল

  • প্রকাশের সময় : 16-12-2025 | 11:21 PM
স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে- ফখরুল
ad728


১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তবে তিনি বিশ্বাস করেন, দেশের মুক্তিকামী ও গণতান্ত্রিক জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। 

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি তাঁর বক্তব্যে গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করেন। খালেদা জিয়াকে তিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রামী নেত্রী হিসেবে অভিহিত করেন।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং তাঁর আগমনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও গতিশীল হবে।
এ সময় তাঁর সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অনেক নেতা উপস্থিত ছিলেন।




খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

ad300