নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ২৫ তারিখ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাবে নেতা-কর্মীরা। সারা দেশ থেকে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে আসবেন। ওইদিন ঢাকা বিএনপির দখলে চলে যাবে বলে দলটির অনেকই জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতার অপেক্ষা আছে দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সড়কে দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি। ফেরার পর তারেক রহমান কোথায় থাকবেন, কোথায় বসবেন, সেই প্রস্তুতি গুছিয়ে আনছে তার দল বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতার অপেক্ষায় আছে দেশবাসী। তিনি কোথায় থাকবেন, কোথায় অফিস করবেন এসব নিয়ে দল প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, তিনি উঠবেন গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায়। ওই বাসা পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেখান থেকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। ২৫ তারিখ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাবে নেতা-কর্মীরা। সারা দেশ থেকে নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বিমান বন্ধর থেকে গুলশান, নয়াপল্টন সর্বত্র উৎসব করবে আনন্দ মিছিল কবরে।