পটুয়াখালীর
গলাচিপায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এই উপলক্ষে বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭
নভেম্বর) দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল তিনটায় জৈনপুরী খানকা মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানারসহ একটি বিশাল র্যালী বের করে। র্যালীটি গলাচিপা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং গলাচিপা ও দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা হাসান মামুন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন খান সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (১১৩) আসনের স্থগিত মনোনয়ন প্রত্যাহার করে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান মামুনকে ধানের শীষ মার্কার চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির কাছে জোর দাবি জানান।
মোঃ সুমন খান/রাজধানী