| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজীপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ওই মহাসড়কে বিক্ষোভ মিছিল নিয়ে অবরোধ করেন তারা।

  • প্রকাশের সময় : 28-09-2025 | 09:36 PM
গাজীপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ad728
পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ওই মহাসড়কে বিক্ষোভ মিছিল নিয়ে অবরোধ করেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বেশ কয়েকজন অটোরিকশা চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও চালকরা যোগ দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ আসলেও বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে যাননি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’



জামিনে মুক্তি পাওয়া আ,লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যাবস্

জামিনে মুক্তি পাওয়া আ,লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যাবস্

ad300