| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : 18-12-2025 | 06:34 PM
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ad728
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন হোসেন আক্কেলপুর উপজেলার নর কাশিরা কুমিরপুর গ্রামের ওসমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে একই উপজেলার পাইকর ডারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। সকালে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 



সর্বশেষ সংবাদ
আমরা ভয়-ভীতিহীন, সুষ্টু, নির্ভিক ভোটাধীকার ও নির্বাচন চাই

আমরা ভয়-ভীতিহীন, সুষ্টু, নির্ভিক ভোটাধীকার ও নির্বাচন চাই

ad300