| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শীতকালে শহরে বাড়ছে দূষণ। জেনে নিন কিভাবে নিজেকে রক্ষা করবেন

শীতের আগমনের সাথে সাথেই শহরে বাড়তে থাকে দূষণ।আশঙ্কার বিষয় হলো, দূষিত বায়ুর ক্ষতিকর প্রভাবে শ্বাসনালি ও ফুসফুসের নানা ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই শহরের বাসিন্দারা।কারণ, বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতির কারণে শ্বাসনালির সুরক্ষা কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দূষণ পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়।তবুও কিছু অভ্যাস পরিবর্তন ও সচেতনতা আমাদের দূষণের ক্ষতি থেকে অনেকটা রক্ষা করতে পারে।চলুন জেনে নিই কিভাবে এই দূষণ থেকে নিজেকে রক্ষা করা যায়।

  • প্রকাশের সময় : 15-12-2025 | 12:26 AM
শীতকালে শহরে বাড়ছে দূষণ। জেনে নিন কিভাবে নিজেকে রক্ষা করবেন ছবি : সংগৃহীত
ad728
১. মাস্ক ব্যবহার করুন: বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা এখন আর শুধু রোগ প্রতিরোধের জন্য নয়, বায়ুদূষণ থেকে বাঁচার জন্যও জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব এলাকায় গাড়ির ভিড় বেশি বা রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে, সেখানে মাস্ক ছাড়া বের হওয়া একেবারেই নিরাপদ নয়। 

২.বাসার ভেতরটা পরিষ্কার রাখুন: ঘরের ভেতরও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা দরকার। কারণ বাইরের ধুলা ও ধোঁয়া জানালা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। নিয়মিত ঝাড়ু মোছা করা, মশারি বা জানালায় জালি ব্যবহার করা, এবং প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে ঘরের ভেতরের বাতাস কিছুটা পরিষ্কার রাখা সম্ভব।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা জরুরী: শরীরকে দূষণের প্রভাব থেকে রক্ষার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখা জরুরি। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে, শাকসবজি, ফলমূল, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেলে এবং নিয়মিত ব্যায়াম করলে শরীরের সহনশক্তি বাড়ে। দূষিত বাতাসে শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সুস্থ জীবনযাপনের মাধ্যমে এই ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

৪. ধূমপান এড়িয়ে চলুন: ধূমপান বায়ু দূষণের অন্যতম কারণ।একজনের সিগারেটের ধোঁয়ার পরোক্ষ প্রভাবে অন্য একজন মানুষ অসুস্থ হচ্ছেন, এ বিষয়টি অনুধাবন করা জরুরি।তাই দূষণ রোধে ধূমপান এড়িয়ে চলুন।

৫. বাড়িতে কিছু গাছ রাখুন: ঘরের মধ্যে কিছু গাছ রাখা যেতে পারে। এই ছোট ছোট গাছও ঘরের বাতাসকে পরিশোধিত করবে। এতে যেমন আপনার নিজের মনও ভালো হবে আবার আপনার কিংবা আপনার শিশুর স্বাস্থ্যেরও কিছুটা উপকার হবে।

৬. সচেতনতা বৃদ্ধি করুন: যেসব কাজে বায়ুদূষণ হয়, সেগুলো থেকে নিজে বিরত থাকুন, অন্যদেরও বিরত রাখুন।

শহরের দূষণ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া কঠিন। তবে সচেতনতার মাধ্যমে এর ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। 



সব গুম-খুন ও গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সব গুম-খুন ও গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ad300