চট্টগ্রামে বাঁশখালীতে বিজয় দিবসে প্রশাসনের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে, ইয়াবা পাচার করছিল এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬) ডিসেম্বর ভোরে উপজেলার গুনাগরী বাঁশখালী সাতকানিয়া রোডের মুখে কাটাবন নামীয় ফাস্টফুডের দোকানের সামনে রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাকৃত যুবক হলেন, বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার মো. শাহাদাত রশিদের ছেলে সাইফুল ইসলাম (২৪)।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।