| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শ্রীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষ: অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : 09-03-2026 | 05:18 PM
শ্রীনগরে আধিপত্য নিয়ে সংঘর্ষ: অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ad728
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় 
সংঘটিত এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খান ও তার চাচা হারুন খানের সঙ্গে প্রতিবেশী মিজান খানের বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে হারুন খানের বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুল মান্নান খান হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ ও আহত হন।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোনের ভিত্তিতে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানা পুলিশ ও র্যা ব-১০ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে পুলিশ ও র্যা বের যৌথ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খান (২৯)কে গ্রেফতার করা হয়। এ সময় হারুন খানের বাড়ি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া মান্নান খানের ঘর থেকে একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী/রাজধানী




দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ad300