| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩০ জন , ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : 10-12-2025 | 02:36 AM
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩০ জন , ১৪৪ ধারা জারি
ad728
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় কুহিন সওদাগরের বাবাকে নিয়ে হান্নান মিয়ার পক্ষের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জেরে উভয়পক্ষের লোকজন সোমবার রাতে প্রথম দফায় সংঘর্ষে জড়ান। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) নিহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।