| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব

  • প্রকাশের সময় : 22-12-2025 | 06:04 PM
আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব আইপিএল এ সুযোগ পাওয়া বাংলাদেশি ক্রিকেটার
ad728
ভারতে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের স্থান হলেও চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি সাকিব আল হাসান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে তার ফেরাও হচ্ছে না আপাতত। চূড়ান্ত তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে এই তালিকায় আছেন আরও ছয় ক্রিকেটার, যেখানে মুস্তাফিজের সঙ্গে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা, রকিবুল হাসান ও শরিফুল ইসলাম। ২০২৬ সালের ২৬ মার্চ আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঘোষনা করা হয়েছে। আবুধাবিতে আইপিএলের নিলাম হচ্ছে।

সবচেয়ে চমক জাগানিয়া নামটি নিঃসন্দেহে রকিবুল। ২০২০ অনূধর্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার এখনও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি তিনি খেলেছেন ২০২৩ এশিয়ান গেমসে, তবে সেখানে জাতীয় দল খেলেনি।

তবে বিপিএলে তার রেকর্ড খুব উজ্জ্বল নয়। সেখানে ২২ ম্যাচ খেলে তার উইকেট ১৬টি। গত বিপিএলে ৯ ম্যাচ খেলে ৫ উইকেট নিতে পেরেছেন ওভার প্রতি সাড়ে আটের বেশি রান দিয়ে। সব মিলিয়ে ৬৯ টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৬.৯০ রান দিয়ে। দেশের বাইরের লিগে খেলার কোনো অভিজ্ঞতা তার নেই।

চূড়ান্ত তালিকার ৩৫০ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন, বিদেশি ১১০ জন। এই ৩৫০ জনের মধ্যে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৭৭ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে ৩১টি। ভারতীয় ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। আনক্যাপড বিদেশি ক্রিকেটারদের মধ্যে রকিবুলসহ মাত্র ১৪ জন আছেন তালিকায়।

কখনও জাতীয় দলে না খেলা ক্রিকেটার, সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পাঁচ বছর পেরিয়ে যাওয়া ক্রিকেটার বা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারদের গণ্য করা হয় আনক্যাপড হিসেবে। মুস্তাফিজ নিজেকে নিলামে রেখেছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে আছেন মোট ৪০ ক্রিকেটার।

আইপিএলে আট মৌসুম খেলেছেন মুস্তাফিজ। গত আসরের আগে মেগা নিলামে তিনি দল না পেলেও পরে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে জায়গা করে নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন চারটি। আগের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ১৪টি। সব মিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে।

৩০ বছর বয়সী পেসার এখন খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। সেখানে প্রথম দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন। 

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন তাসকিন, রিশাদ, তানজিম, শরিফুল ও নাহিদ। বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ আছেন স্পিন বোলারদের দ্বিতীয় সেটে। ফাস্ট বোলারদের তৃতীয় সেটে আছেন তাসকিন, চতুর্থ সেটে তানজিম ও নাহিদ ও পঞ্চম সেটে আছেন শরিফুল। আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে আছেন রকিবুল, ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

মুস্তাফিজ ছাড়া অন্য কারও দল পাওয়ার বাস্তব সম্ভাবনা খুবই সামান্য। তিনি ও রিশাদ ছাড়া অন্য কারও নামই হয়তো নিলামে উঠবে না, তাদের নাম ওঠার আগেই শেষ হয়ে যাবে দলগুলির কোটা। এবারের আইপিএলের নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।



সর্বশেষ সংবাদ
জানুয়ারিতে আসছে ৫ শৈত্যপ্রবাহ,তীব্র শীতের আভাস

জানুয়ারিতে আসছে ৫ শৈত্যপ্রবাহ,তীব্র শীতের আভাস

ad300