| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আবার ফিফটি করেই সাজঘরে হৃদয়

  • প্রকাশের সময় : 09-07-2025 | 04:00 AM
আবার ফিফটি করেই সাজঘরে হৃদয় একাই লড়াই করছেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত
ad728

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে একাই দাঁড়িয়ে ছিলেন তাওহীদ হৃদয়। ৭৫ বল খেলে লড়াকু ঢংয়ে তুলে নিয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি। তবে মাইলফলক ছোঁয়ার পরপরই সাজঘরের পথ ধরেছেন তিনি।

ব্যক্তিগত ৫১ রানে দুশমন্ত চামিরার গুড লেংথে পড়া বলে স্টাম্প বাঁচাতে পারেননি হৃদয়। আগের ম্যাচেও সমান ৫১ রান করেই আউট হয়েছিলেন এই ব্যাটার।

২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের সামনে এখন কঠিন পথ। স্বীকৃত ব্যাটারদের মধ্যে শুধু জাকের আলী-ই ক্রিজে রয়েছেন। লেজের সারির ব্যাটারদের নিয়ে তিনি কতটা কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে হৃদয় ছাড়া কেউই ন্যূনতম দায়িত্ব নিয়েও ব্যাট করেননি। ইনিংসের শুরুর দিকে ৬ বলের মধ্যে সাজঘরের পথ ধরেন ওপেনার তানজিদ তামিম (১৭) এবং তিনে নামা নাজমুল শান্ত (০)। এর মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে তানজিদের স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন আসিথা ফার্নান্দো। এরপর দুশমন্ত চামিরার বলে স্টাম্প বাঁচাতে পারেননি শান্ত।

পরে ক্রিজে থিতু হওয়ার আশা জাগিয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন ওপেনার পারভেজ ইমন এবং অধিনায়ক মিরাজ। তাদের দুজনের ব্যাটেই এসেছে সমান ২৮ রান।

ছয়ে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্টাম্পড হয়েছেন শামীম পাটোয়ারি (১২)। জয়ের জন্য এখনো ১৩৩ রান চাই বাংলাদেশের, হাতে আছে মোটে ৪ উইকেট।

এর আগে পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। 




খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধ

খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধ

ad300