| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

  • প্রকাশের সময় : 22-11-2025 | 03:19 PM
পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান
ad728


নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, যেখানে কোনো পরিকল্পনা ছাড়াই মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা পর্যন্ত ভবন নির্মিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, পুরান ঢাকার শত বছরের পুরনো ভবনের ঐতিহ্য রক্ষা করতেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক। এ সময় বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, কসাইটুলীর একটি ভবনের রেলিং ভূমিকম্পে ভেঙে পড়েছে। আগামী সাত দিনের মধ্যে যদি ভবনের নকশা দেখাতে ব্যর্থ হয়, তবে সেই ভবন সিলগালা করা হবে। তিনি বলেন, এক কাঠারের নিচে কোনো প্ল্যান আমরা দিই না। যারা জোর করে করছে, তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তবুও কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ নিচ্ছে।

তিনি পরামর্শ দেন, কম জমিতে থাকা পুরনো বা উঁচু ভবন ভেঙে কয়েকটি প্লট একত্রিত করে নতুন ভবন নির্মাণ করলে আপাতত কিছু ক্ষতি হলেও ভবিষ্যতে নতুন ভবনের সুবিধা তাদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ক্ষতি করবে না। 

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) ঢাকায় ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে ও হেলে পড়ে। এতে পুরান ঢাকার কসাইটুলীর একটি ভবনের রেলিং ধসে ৩ জনসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। আহত হন সাড়ে ৫ শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত সরকারি হাসপাতালে মোট ৫৫০ জনের বেশি আহতের চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।




সর্বশেষ সংবাদ
চূড়ান্ত সিদ্ধান্ত: বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ

চূড়ান্ত সিদ্ধান্ত: বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ

ad300