| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঐতিহাসিক স্থানে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ট্রফি উন্মোচন

  • প্রকাশের সময় : 10-11-2025 | 01:20 AM
ঐতিহাসিক স্থানে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ট্রফি উন্মোচন
ad728

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসা আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে প্রথম টেস্টের আগে সিলেটে ট্রফি উন্মোচন করা হয়েছে।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১২ নভেম্বর) ম্যাচ শুরুর আগে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি হয় সিলেট শহরের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজের পাশে ও ১৫১ বছরের পুরোনো আলী আমজদের ঘড়ি ঘরের সামনে। ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও এন্ড্রু বার্লবির্নি।

 

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে আসন্ন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে এক মনোরম ও ঐতিহাসিক পরিবেশে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর সুরমা নদীর তীরবর্তী আলী আমজদের বিখ্যাত ঘড়ি ঘরের সামনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বার্লবির্নি ট্রফি উন্মোচন করেন। স্থানীয় খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পর্যটনের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করার উদ্দেশ্যেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমও উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৮৭৪ সালে নির্মিত আলী আমজদের এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার ক্বিন ব্রিজের ডান পাশে অবস্থিত এবং আজও এটি সিলেট শহরের অন্যতম স্থাপত্যিক নিদর্শন হিসেবে পরিচিত।

 

সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরে আইরিশরা তিনটি টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।

 




কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ করার তাগিদ

কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ করার তাগিদ

ad300