| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিয়ে বাড়িতে বিষক্রিয়া: একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : 25-11-2025 | 01:47 PM
বিয়ে বাড়িতে বিষক্রিয়া: একজনের মৃত্যু
ad728
নওগাঁর ধামইরহাটে একটি বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে মোজাফফর হোসেন (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এই ঘটনা ঘটে। চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলে মনে করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আগ্রাদ্বিগুন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর আমন্ত্রিত অতিথিদের মধ্যে বমি এবং তীব্র পেট ব্যাথা শুরু হয়। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন সকালে তাদের পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থদের মধ্যে মোজাফফর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন। বাকি ১৭ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার প্রভাবেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।




যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন, আমরা সেই দেশ গড়তে চাই : তারে

যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন, আমরা সেই দেশ গড়তে চাই : তারে

ad300