| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

  • প্রকাশের সময় : 08-11-2025 | 08:19 PM
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
ad728

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে বড় স্কোর তাড়া করতে নেমে ব্যর্থ হলো বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের তাণ্ডবে ১৪৯ রানের লক্ষ্য দাঁড়ায়। বাংলাদেশের ইনিংসে আবু হায়দার রনি ১৮ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেও ৫৪ রানে হেরে বিদায় নিলো আকবর আলীর দল।

 

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং ঝড়ের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশ। ৫৪ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ছয়জনের বাংলাদেশের দলটি।

 

টস জিতেও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বুমেরাং হয়। অস্ট্রেলিয়া নির্ধারিত ৬ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের প্রত্যেকেই প্রায় প্রতি বলে ছক্কা হাঁকান। বেন ম্যাকডরমট (১৪ বলে ৫১), অধিনায়ক অ্যালেক্স রস (১১ বলে ৫০) এবং উইলিয়াম বসিস্তু (৬ বলে ৩০) সম্মিলিতভাবে বাংলাদেশকে চাপে ফেলে দেন।

 

জবাবে বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হন। তবে ব্যাট হাতে চমক দেখান দলের বোলার আবু হায়দার রনি। তিনি ১৮ বলে ২ চার ও ৭ ছক্কার সাহায্যে ৫০ রানের একটি অপ্রতিরোধ্য অপরাজিত ইনিংস খেলেন। রাকিবুল হাসানও ১০ বলে ২৫ রান করে ভালো সঙ্গ দেন। কিন্তু বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ৬ ওভারে বাংলাদেশের ইনিংস ৯৫ রানে থেমে যায়।

 

অস্ট্রেলিয়া এই জয়ের সুবাদে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল।

 




সর্বশেষ সংবাদ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

ad300