| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্ত্রী-ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • প্রকাশের সময় : 09-10-2025 | 03:23 AM
স্ত্রী-ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ স্ত্রী-ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ
ad728

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক এবং ছেলে জিয়াউল হকের ২৯ কোটি টাকার বেশি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

এর আগে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে আবেদন করে জানান, রুহুল হকের ৩৯টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৮০ টাকা ৫৫ পয়সা, তার স্ত্রী ইলা হকের দুটি ব্যাংক হিসাবে ১৭ লাখ ৩২ হাজার ৭৭৮ টাকা ২১ পয়সা এবং ছেলে জিয়াউল হকের ১৫টি ব্যাংক হিসাবে ১ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা রয়েছে, যা অবরুদ্ধ করার প্রয়োজন রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, রুহুল হক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তাদের ব্যাংক হিসাব থেকে শত শত কোটি টাকা লেনদেন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।

তদন্তে আরও জানা যায়, তারা ব্যাংক হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। তাই, তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) তাদের ব্যাংক হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছিল।