| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

লিলকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে ফিরেছে পিএসজি

  • প্রকাশের সময় : 17-01-2026 | 02:08 PM
লিলকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে ফিরেছে পিএসজি
ad728
উসমান দেম্বেলের জোড়া গোলে লিলকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) ঘরের মাঠে দুর্দান্ত এক গোলে পিএসজির হয়ে গোলের সূচনা কয়েন প্রথমার্ধের শুরুর দিকেই। মাত্র ১৩ মিনিটেই তার পা থেকে আসে গোল। ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। চিপ শটে চোখধাঁধানো এক গোলে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এতে করে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজির জয় নিশ্চিত হয় ৩-০ তে।

গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে চলতি মৌসুমে চোটের সমস্যায় ভুগেছেন। তবে লিলের বিপক্ষে আক্রমণে দারুণ পারফরম্যান্স দেখালেও পিএসজি কোচ লুইস এনরিকের মতে, দেম্বেলেকে খেলায় আরও কিছু দিক উন্নত করতে হবে। এনরিক বলেন, ‘অনেকে বলবে উসমানই সেরা খেলোয়াড়। কিন্তু আমার মতে এখনও না। রক্ষণাত্মক দিক থেকে আমরা তার সেরা রূপ দেখিনি। আমাদের এমন একজন খেলোয়াড় দরকার, যার মধ্যে রক্ষণাত্মক মানসিকতাও থাকবে। সে সেটা গত বছর দেখিয়েছে, আর এ বছরও তাকে সেটা ধরে রাখতে হবে।’

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে লেন্সের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। তবে শনিবার অক্সেরের বিপক্ষে জিতলে আবারও শীর্ষস্থান দখল করতে পারে লেন্স।





গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

ad300