| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

শুক্রবার থেকে শুরু বিপিএল

  • প্রকাশের সময় : 24-12-2025 | 06:47 PM
শুক্রবার থেকে শুরু বিপিএল
ad728
আর মাত্র এক দিন পর আগামী পরশু (২৬ ডিসেম্বর ) শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানায় এবার খেলবে চট্টগ্রাম রয়েলস। শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশি মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে নিয়োগ দেওয়ার কথা শোনা যায়। 

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানায় চট্টগ্রাম। ৪৮ বছর বয়সী সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও ছিলেন পারদর্শী। 

তবে বিপিএল শুরুর আগমুহূর্তে তার কোচিং নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। দলের পক্ষ হতে তার আসার খবর নিশ্চিত করতে পারেননি কেউই। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র সংবাদ মাধ্যেমকে জানিয়েছে, এখনো তার টিকিট চূড়ান্ত হয়নি। দুই দিন পর বিপিএল শুরু হচ্ছে অথচ প্রধান কোচের আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে, চট্টগ্রামের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান।

প্রসঙ্গত,  ক্যাম্প দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে তার। খেলেছেন আইপিএল, সিপিএল, ভাইটালিটি ব্লাস্টে। খেলোয়াড়ি জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে। 

শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি , মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।



বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত:তদন্ত কমিশন

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত:তদন্ত কমিশন

ad300