| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দেশে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে, ব্রেক হলে হবে ক্ষতিগ্রস্ত : ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : 01-11-2025 | 11:29 PM
দেশে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে, ব্রেক হলে হবে ক্ষতিগ্রস্ত : ধর্ম উপদেষ্টা
ad728
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। 

শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এবং যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার।  

উপদেষ্টা আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সবসময় সতর্ক থাকে এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। যতই করুক; নির্বাচনে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশন এই ব্যাপারে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যেসব মডেল মসজিদ উদ্বোধন হয়নি, সেগুলো সরকারের নলেজে আছে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে ৩৫০টির এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে, যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নিবো।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মীয় নেতারা।



নির্বাচন বিলম্বিত করার কোন ইস্যু নেই: আইন উপদেষ্টা

নির্বাচন বিলম্বিত করার কোন ইস্যু নেই: আইন উপদেষ্টা

ad300