| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব

  • প্রকাশের সময় : 06-11-2025 | 02:45 AM
আ.লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে: প্রেস সচিব
ad728

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ হুঁশিয়ারি দেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। সম্প্রতি ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর দলীয় ‘লকডাউনের’ মত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রেস সচিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে সম্প্রতি নানককে লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে শোনা যায়।

আবার দিন কয়েক আগে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এতে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার নির্দেশ দেন।
প্রেস সচিব বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অ্যাপ্লাই হবে। কঠিনভাবে হবে, আইনের এখানে কোনো ব্যাত্যয় হবে না।
এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।



সর্বশেষ সংবাদ