| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ

  • প্রকাশের সময় : 06-11-2025 | 09:34 PM
পাখির খাদ্যের আড়ালে সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ
ad728

পাখির খাদ্য হিসেবে আনা চালান থেকে আমদানি-নিষিদ্ধ বিপুল পরিমাণ পপি বীজ জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে এই নিষিদ্ধ পণ্য পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং ৩২ টন পাখির খাদ্য আমদানির তথ্য দিয়ে গত ৯ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। খালাসের জন্য কনটেইনার দুটি বেসরকারি ডিপো ছাবের আহম্মেদ টিম্বার কোম্পানি লিমিটেডে (এসএটিসিএল) নেওয়া হয়।

তবে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানটির খালাস স্থগিত করে পরীক্ষা করার উদ্যোগ নেন। ২২ অক্টোবর কনটেইনার দুটি খুলে দেখা যায়, দরজার মুখে পাখির খাদ্যের বস্তা রাখা হলেও ভেতরে ছিল পপি বীজ। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে, চালানটিতে প্রায় সাত টন পাখির খাবার ও ২৫ টন পপি বীজ রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির জানান, জব্দ করা পপি বীজের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। তিনি বলেন, অঙ্কুরোদগম উপযোগী পপি বীজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে 'ক' শ্রেণির মাদক হিসেবে বিবেচিত এবং আমদানি নীতি আদেশ অনুযায়ী এটি আমদানি-নিষিদ্ধ। আমদানি-নিষিদ্ধ হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সর্বশেষ সংবাদ
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

ad300