| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ

  • প্রকাশের সময় : 07-11-2025 | 12:04 AM
চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলির ঘটনায় বিক্ষোভ
ad728

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলির ঘটনায় বৃহষ্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিক্ষোভ করছে দলটির নগর শাখা। নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, এটা একটি ন্যাক্কার জনক ঘটনা। গণসংযোগে আমাদের প্রার্থীও গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে আমরা বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে গুলির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।  এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল তিনটায় বিক্ষোভ করছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে পড়েছে যানবাহন।

বৃহষ্পতিবার বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন,  হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গ্রেপ্তার হয়নি কোনো আসামিও। আমরা  আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি। 

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ময়নাতদন্তের পর নিহতের লাশ হস্তান্তর করা হবে। এরপর মামলা দায়ের করবেন নিহতের পরিবারের লোকজন। আমাদের অভিযান চলছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তারের তথ্য নেই।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামি থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় তানিয়া স্টোরের সামনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন। এছাড়াও প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।




আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

ad300