| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অতীতের তিক্ততা ভুলে যাবার আহ্বাণ হিন্দু-'মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই': মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : 09-11-2025 | 03:17 AM
অতীতের তিক্ততা ভুলে যাবার আহ্বাণ হিন্দু-'মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই': মির্জা ফখরুল
ad728


নিজস্ব প্রতিবেদক : ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ বলে স্লোগান দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভাষনের শেষে তিনি এমন শ্লোগানে সবাইকে সামিল হবার আহ্বাণ জানান।
প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু প্রতিনিধি সম্মেলনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। এ সময় তিনি শ্লোগান ধরেন, ‘ হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।উপস্থিত সবাই একসঙ্গে এই স্লোগান দেন।

এ সময় মতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল। সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন।

সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, ধানের শীষে ভোট দিতে হবে। সে ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে শ্লোগান দেই- ‘হিন্দু-মুসলমান ভাই ভাই’ ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

তিনি বলেন, আমরা চাই- অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।

সম্মেলনে মাতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে, সেগুলো তারেক রহমানকে পড়ে শোনান মির্জা ফখরুল। দাবিগুলো হলো- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন। সংখ্যালঘু সুরক্ষা আইন। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন। ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন। মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরা।



এনসিপিসহ নতুন ৩ দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ:  বিজ্ঞপ্তি প্র

এনসিপিসহ নতুন ৩ দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ: বিজ্ঞপ্তি প্র

ad300