| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এনসিপিসহ নতুন ৩ দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ: বিজ্ঞপ্তি প্রকাশ ইসির

  • প্রকাশের সময় : 05-11-2025 | 02:16 AM
এনসিপিসহ নতুন ৩ দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ:  বিজ্ঞপ্তি প্রকাশ ইসির
ad728
নিবন্ধন-প্রতীক: এনসিপিসহ নতুন ৩ দলের বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য ‘শাপলা কলি’ বরাদ্দসহ নতুন ৩ রাজনৈতিক দলকে নিবন্ধন  দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  এ তিন দলের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আপত্তি বা দাবি থাকলে ১২ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিতে জানাতে বলা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর জন্য ‘কাঁচি’ এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দল দুটিকে নিবন্ধনও দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ তিন দলের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আপত্তি আছে কিনা তা জানতে চেয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলসহ সচিবের কাছে আবেদন করতে বলা হয়েছে।

এর আগে বিকালে এ তিন দলের নিবন্ধন দেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্তের কথা জানান সচিব আখতার আহমেদ। ইসি সচিব আখতার বলেন, এরপর রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট ১৪-১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে দলটি সরব রয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ডেসটিনির এমডি রফিকুল আমীন কারাগার থেকে বেরিয়ে গত ১৭ এপ্রিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নতুন দলের সূচনা করেন। কাছাকাছি নামের আরেকটি দল আপত্তি তোলায় দলটি নাম পাল্টিয়ে হয় ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’।

২০১৩ সালে ১২ এপ্রিল বাসদের তৎকালীন সাধারণ খালেকুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দলের আদর্শচ্যুতির অভিযোগ এনে বেরিয়ে আসেন ওই সময়কার কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরীর ও শুভ্রাংশু চক্রবর্ত্তী। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুবিনুল হায়দারকে আহ্বায়ক করে গঠন করা হয় বাসদ (মার্কসবাদী)।
বর্তমানে ৫৩টি দলের নিবন্ধন রয়েছে; স্থগিত রয়েছে আওয়ামী লীগের, বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।









আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

ad300