| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ডিএসইর বাজার মূলধন বাড়লো প্রায় ৮ হাজার কোটি টাকা

  • প্রকাশের সময় : 22-11-2025 | 05:35 PM
ডিএসইর বাজার মূলধন বাড়লো প্রায় ৮ হাজার কোটি টাকা
ad728
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে ওষুধ ও রসায়ন এবং টেলিযোগাযোগ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৭০৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৫১ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৪১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯৭৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৬৯টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, কমেছে ১৮টির ও দর অপরিবর্তিত ছিল চারটির। আর লেনদেন হয়নি ৪৪টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। বিদায়ি সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭ হাজার ৮২০ কোটি টাকা বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৩৯৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে প্রকৌশল খাতের আধিপত্য ছিল। লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক শূন্য ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১১ দশমিক ৬৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ২২ শতাংশ। ব্যাংক খাত ১০ দশমিক ১৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ১০ দশমিক শূন্য ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত।

ডিএসইতে গত সপ্তাহে দুটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ দশমিক ৩৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ৯ দশমিক ৭১, সিরামিক খাতে ৮ দশমিক ২৮ ও তথ্যপ্রযুক্তি খাতে ১২ দশমিক শূন্য ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অপরদিকে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দশমিক শূন্য ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে টেলিযোগাযোগ খাতে। এছাড়া ওষুধ ও রসায়ন খাতে দশমিক শূন্য ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।



সর্বশেষ সংবাদ
১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫৫০২ জন প্রধান শিক্ষক

১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫৫০২ জন প্রধান শিক্ষক

ad300