| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং ভারতের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবিতে রাজধানীতে বিশাল পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগের হাদি চত্বর থেকে 'মার্চ ফর ইনসাফ' শীর্ষক এই কর্মসূচি শুরু হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সন্ধ্যায় পুনরায় শাহবাগে এসে এই পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

  • প্রকাশের সময় : 06-01-2026 | 11:36 PM
৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ রাজধানীতে বিশাল পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ
ad728
শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং ভারতের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবিতে রাজধানীতে বিশাল পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। 

আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগের হাদি চত্বর থেকে 'মার্চ ফর ইনসাফ' শীর্ষক এই কর্মসূচি শুরু হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সন্ধ্যায় পুনরায় শাহবাগে এসে এই পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘খুনি কেন বাইরে, আমার ভাই কবরে’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এরকম নানা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ এলাকা।

আয়োজকরা জানিয়েছেন, ১০টিরও বেশি পিকআপ নিয়ে শুরু হওয়া এই পদযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা হয়ে যাত্রাবাড়ী যাবে। এরপর রাত সাড়ে ৭টায় শাহবাগে ফিরে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ইনকিলাব মঞ্চের ৪টি প্রধান দাবি:

১. হাদি হত্যার খুনি ও পরিকল্পনাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার নিশ্চিত করা।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।

৩. ভারতে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।

৪. গোয়েন্দা সংস্থায় মিশে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচার।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকের এই পদযাত্রা।




আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

ad300