| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতির জায়গা নাই : এ্যানি

  • প্রকাশের সময় : 22-11-2025 | 07:20 PM
বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতির জায়গা নাই : এ্যানি
ad728
বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর কে ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একটি ইসলামিক দলকে ইঙ্গিত করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে তারা ওই হেলমেট বাহিনীর মতো হোন্ডা দিয়ে ভোঁ ভোঁ আওয়াজ করে বাইরে বাইরে ঘুরছে। বিএনপির রাজনীতিতে কোনো হোন্ডা থাকবে না। বিএনপির রাজনীতিতে কোনো গুন্ডা থাকবে না। আমাদের রাজনীতিতে থাকবে সাধারণ মানুষের র‌্যালি। থাকবে সাধারণ মানুষের আওয়াজ, মা-বোনদের আওয়াজ। অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করে তারা বোঝাতে চায় হাজার হাজার লোক। বিএনপিতে এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না। আমরা হোন্ডার আওয়াজ ও র‌্যালির কাছে  কখনোই মাথা নত করিনি। এজন্যই বলছি হুন্ডা গেছে যেই পথে, আগামীতে হোন্ডা যারা চালাবে তারাও যাবে সেই পথে।

তিনি আরও বলেন, যদি বিএনপি বাহির হয় তাহলে রাস্তায় জায়গা হবে না। কারণ ঘরে ঘরে বিএনপি ঘরে ঘরে ধানের শীষ  ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে এ্যানি বলেন, কেউ হোন্ডার দিকে নজর দেবেন না। দুই-চারটা হোন্ডা থাকে। কিন্তু শত শত হোন্ডা থাকতে পারে না। হাজার হাজার হোন্ডা নিয়ে ভোট হয় না, গুন্ডামি হয়, অপরাজনীতি হয়। এই রাজনীতি থেকে আমরা ৫ আগস্ট বের হয়ে গেছি। তাহলে আবার কেন সেই হোন্ডা, সেই অপসংস্কৃতি। এগুলো করার কোনো সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ। 

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক। 



ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন সিইপিজেড, একের পর এক বিস্ফোরণ

ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন সিইপিজেড, একের পর এক বিস্ফোরণ

ad300