| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী আছে, নির্বাচনে প্রভাব পড়বে না:সালাহউদ্দিন

  • প্রকাশের সময় : 01-01-2026 | 08:18 PM
খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী আছে, নির্বাচনে প্রভাব পড়বে না:সালাহউদ্দিন
ad728
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ( ০১ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামতে চেয়েছিলেন। সর্বোচ্চ তিনটি আসনে দলীয় মনোনয়নও পান তিনি। ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে আর লড়তে পারেননি। এর আগেই চলে যান তিনি না ফেরার দেশে।

সূত্র জানিয়েছে, গুরুতর অসুস্থতার কারণে খালেদা জিয়ার তিনটি আসনেই আগেই বিকল্প প্রার্থী প্রস্তুত করে রেখেছিল বিএনপি। এর মধ্যে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন।

অপরদিকে বগুড়া-৭ (গাবতলী) আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ (সদর) আসনেও খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে রাখা হয়েছে।



ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুল

ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুল

ad300