| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেলের চুক্তি

  • প্রকাশের সময় : 23-11-2025 | 02:36 AM
জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেলের চুক্তি জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সঙ্গে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
ad728

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সঙ্গে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর উপস্থিতিতে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (জেলা ও দায়রা জজ) আমিরুল ইসলাম এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
চুক্তির আওতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্যরা।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এস, এম, শরিয়ত উল্লাহ, সহকারী মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ আমিনুল ইসলাম সুমন, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) তানভীর মাহতাব আহমেদ খান, এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ জুনায়েদ হাসান প্রমূখ।



৩ ধরনের টানাপোড়েনের মধ্যে প্রশাসন:  টিআইবি

৩ ধরনের টানাপোড়েনের মধ্যে প্রশাসন: টিআইবি

ad300