| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম: বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : 30-10-2025 | 10:09 PM
খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম: বাণিজ্য উপদেষ্টা
ad728
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো উপায় হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো।’ 


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘খেলাধুলা আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের মাঠ দরকার, খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করতে।’ 

যুবসমাজকে মরণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।


পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন,‘ আমাদের দেশে এটি তুলনামূলকভাবে নতুন হলেও, আমরা জাতি হিসেবে অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে বলে আমি বিশ্বাস করি।’ 

তিনি বলেন,‘হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি-এটি পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে। আশা করি, এই খেলায় অভ্যস্ততা গড়ে উঠলে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সুনামও বৃদ্ধি পাবে।’ 

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।