| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নির্বাচন পর্যবেক্ষকের মূল দায়িত্ব ভোটের অনিয়ম তুলে ধরা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এমনাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মূল দায়িত্ব হচ্ছে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া নয়। তিনি সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের সহযোগী আখ্যা দিয়ে বলেন, কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চায়।

  • প্রকাশের সময় : 25-11-2025 | 10:45 PM
নির্বাচন পর্যবেক্ষকের মূল দায়িত্ব ভোটের অনিয়ম তুলে ধরা
ad728
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এমনাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মূল দায়িত্ব হচ্ছে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া নয়। তিনি সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের সহযোগী আখ্যা দিয়ে বলেন, কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।

সিইসি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইসির মূল এজেন্ডা হলো জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া এবং এই জাতীয় দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা অত্যাবশ্যক। তিনি সংস্থাগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, তাদের নিয়োগ করা মাঠকর্মীরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন।
তিনি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ব্যক্তিরা রাজনীতিতে জড়িয়ে পড়লে সবকিছু ড্যামেজ হয়ে যাবে।" পর্যবেক্ষকের দায়িত্ব হবে ‘পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ না করা’। কোনো অনিয়ম হলে তা বন্ধ করা তার কাজ নয়, বরং সঠিকভাবে রিপোর্ট করাই তার প্রধান দায়িত্ব।
সিইসি আরও জানান, পর্যবেক্ষণের জন্য নিয়োগকৃত নতুনদের অবিলম্বে নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। তিনি বাংলাদেশের বাস্তবতার প্রতি খেয়াল রেখে রিপোর্ট করার অনুরোধ করেন এবং প্রত্যাশা করেন তাদের রিপোর্টিং যেন স্মার্ট, বাস্তবসম্মত এবং ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া সংস্কারে সহায়ক হয়।




সেপ্টেম্বর থেকে ৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশি

সেপ্টেম্বর থেকে ৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশি

ad300