| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

  • প্রকাশের সময় : 11-11-2025 | 12:57 AM
পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ
ad728

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘প্যানোরামা’ ডকুমেন্টারি তৈরিতে পক্ষপাতমূলক বিতর্কের মধ্যে নিজের দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালকের পদ ছাড়লেন টিম ডেভি। পদত্যাগপত্রে তিন ‘সব ভুল আমার’ বলে স্বীকার করে নেন। এ ঘটনায় একই সঙ্গে পদত্যাগ করেছেন সংবাদমাধ্যমটির বার্তা বিভাগের প্রধান (হেড অব নিউজ) ডেবোরাহ টারনেস। ওই তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে রবিবার (১০ নভেম্বর) তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খবর- এএফপি ও বিবিসি 

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে টিম ডেভি বলেন, তথ্যচিত্রটিতে কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে এর দায়িত্ব আমাকে নিতে হবে। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন জানিয়ে ডেবোরাহ টারনেস বলেছেন, এর দায়ভার চূড়ান্তভাবে আমার। 
২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে ২৮ অক্টোবর তথ্যচিত্রভিত্তিক ‘প্যানোরামা’ অনুষ্ঠানটি প্রচারিত হয়। এটি তৈরিতে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো- তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করেছেন। ডকুমেন্টারির শেষ দিকের একটি পর্বে ট্রাম্পের ভাষণকে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে জনমনে। এ নিয়ে এরই মধ্যে ক্ষোভ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, বিবিসি একটি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। 

বিবিসির একটি অভ্যন্তরীণ মেমো ফাঁস হয় যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম টেলিগ্রামের প্রতিবেদনে। বিবিসির কর্মীদের উদ্দেশে পাঠানো সেই বার্তায় বলা হয়, ‌‘বিবিসি তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে করেছিল। সেখানে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় তাঁর সমর্থককে উসকে দিয়েছেন। ওই বক্তব্যের সম্পাদনার পর ট্রাম্পের বক্তব্য এমন দাঁড়ায় যে তিনি বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি। আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।

মেমোটিতে বলা হয়, ট্রাম্পের ভাষণে এ কথাগুলো থাকলেও সেগুলোর মধ্যে আরও অনেক কথা ছিল। মূলত টেলিগ্রামের ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই টিম ডেভি ও ডেবোরাহ টারনেস ব্যাপক বিতর্কের মুখে পড়েন। ফাঁস হওয়া মেমোটি যিনি লিখেছিলেন বিবিসির সম্পাদকীয় মানদণ্ড বজায় কমিটির উপদেষ্টা মাইকেল প্রেসকট- তিনি গত জুনে পদত্যাগ করেন।‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স?’ নামের তথ্যচিত্রের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসকট। গত বছর ওই তথ্যচিত্রটি বিবিসিতে প্রচারিত হয়। বিবিসির জন্য এটি নির্মাণ করেছিল অক্টোবর ফিল্মস লিমিটেড নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।

বিবিসিকে নিয়ে বিতর্কের এ ঘটনায় রবিবার যুক্তরাজ্যের সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যম মন্ত্রী লিসা নন্দী বলেন, প্যানোরামা নিয়ে উদ্ভূত পরিস্থিতি ‘বেশ গুরুতর’। বিবিসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে 'বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এসেছে। এর মধ্যে 'সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ওই সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পক্ষপাতের নজির দেখা যায়।




জামায়াতের নতুন চাল, এনসিপির নতুন ভাবনা—আসিফ মাহমুদ কি নির্বা

জামায়াতের নতুন চাল, এনসিপির নতুন ভাবনা—আসিফ মাহমুদ কি নির্বা

ad300