| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : 02-02-2026 | 01:55 PM
জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
ad728
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানের মডেলে পিছিয়ে পড়া একটি রাষ্ট্রে পরিণত করতে চায়। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, জামায়াত প্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নারী অধিকার ও কর্মসংস্থানকে সংকুচিত করার অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে এক সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং তাদের লক্ষ্য হলো এ দেশটাকে আফগানিস্তান বানানো। তিনি সাফ জানিয়ে দেন যে দেশের মানুষ সামনে এগোতে চায়, কোনোভাবেই অতীতে ফিরে যেতে রাজি নয়।

জামায়াত আমিরের সাম্প্রতিক নারীবিদ্বেষী মন্তব্যের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, নারীদের ঘরে বন্দি রাখা কিংবা গার্মেন্টসে তাদের কাজের সময় সীমিত করার চিন্তা বর্তমান সময়ের সাথে সংগতিপূর্ণ নয়। নারীরা যদি শিক্ষা ও চাকরির সুযোগ না পায়, তবে তারা জীবন ধারণ করবে কীভাবে—এমন প্রশ্নও তোলেন তিনি। মির্জা ফখরুল স্পষ্ট করেন যে, নারী-পুরুষের সমান অধিকার এবং ইসলামের সঠিক বিধান অনুযায়ী নারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করাই হবে আধুনিক বাংলাদেশের লক্ষ্য। ভোটারদের সতর্ক করে তিনি বলেন, দেশ গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখন সাধারণ মানুষের হাতে, তাই সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সঠিক নেতৃত্ব বেছে নিতে কোনো ভুল করা যাবে না।




সর্বশেষ সংবাদ